শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ২০টি কারখানা আজ বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।



