প্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
মাথায় ইটের আঘাত পেয়েছিলেন ১৩ বছর ধরে পথে পথে ঘুরে বেড়ানো বেবী খাতুন। মাথার ক্ষতে সংক্রমণ দেখা দিলে অজ্ঞাত এক ব্যক্তি তাঁকে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা নিতে গিয়ে শারীরিকভাবে সুস্থ হওয়ার পাশাপাশি ফিরে পান ১৩ বছর আগে হারিয়ে যাওয়া স্মৃতিও।


