সাভার-আশুলিয়ায় শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, কাঁদানে গ্যাস নিক্ষেপ
ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। এর জেরে দুই এলাকার অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে। আজ বুধবার সকালে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক এবং আশুলিয়ার জামগড়া ও কুমকুমারি এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা।



