ভারতীয় ক্রিকেটারের ‘আঘাতে’ স্যান্টনারের সর্বনাশ
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। তবে শেষ মুহূর্তে চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার মিচেল স্যান্টনার। গত রোববার সিরিজের শেষ ওয়ানডেতে ভারতীয় পেসার অর্শদীপ সিংয়ের বাউন্সারে ডান হাতের হাড় ভেঙে যায় তাঁর।

