বাসে মিলল দুই পিস্তল, চেকপোস্টের আগেই পালালেন যাত্রী
রাজশাহীতে চেকপোস্টের খবর পেয়ে বাস থেকে নেমে পালিয়ে গেছেন সন্দেহভাজন এক যাত্রী। পরে ওই বাসের মালামাল রাখার বক্সে একটি ফলের কার্টনের ভেতর থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।

