স্যান্ডপেপার বিতর্কে নতুন বিস্ফোরণের অপেক্ষা
আট বছর পর আবারও উত্তপ্ত অস্ট্রেলিয়া ক্রিকেটের আলোচিত স্যান্ডপেপার বিতর্ক। নিজের বক্তব্য প্রকাশের কথা ভাবছেন সেই ঘটনায় সরাসরি জড়িত ক্যামেরন ব্যানক্রফট। তাঁকে মুখ খোলার আহ্বান জানিয়েছেন সতীর্থ মিচেল স্টার্ক।


