২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এদিন যানজট এড়াতে সেনানিবাস এলাকার প্রধান সড়কে নির্দিষ্ট সময়ে সাধারণ যানবাহন চলাচল পরিহারের অনুরোধ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

