বন্দরে সাইফ পাওয়ার টেকের শ্রমিকদের কর্মবিরতি
গ্র্যাচুইটি, বিভিন্ন ভাতা, বকেয়া পাওনা পরিশোধসহ ৫ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন সাইফ পাওয়ার টেক লিমিটেডের শ্রমিক কর্মচারীরা। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে সিসিটি ও এনসিটিতে শিপ হ্যান্ডলিং-সহ সব কাজ বন্ধ করে এই কর্মবিরতি পালন করেন তাঁরা।


