খুলনার বি-কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী আজম গ্রেপ্তার
খুলনার আলোচিত বি-কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী ও তালিকাভুক্ত সন্ত্রাসী আজম শেখকে (৩২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল রোববার দিবাগত রাতে এসআরবি-৬ ও এসআরবি-১-এর যৌথ অভিযানে গাজীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।


