নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের আরেক শাখায় আগুন দেওয়ার চেষ্টা
নেত্রকোনায় এবার গ্রামীণ ব্যাংকের রৌহা শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় নিরাপত্তাকর্মীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। একই রাতে সদর উপজেলার চল্লিশা রেলস্টেশনের কাছে রেললাইনের ওপর শুকনো বাঁশ ও কাঠ জড়ো করে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।


