সংসদীয় কমিটির প্রতিবেদন ছাড়াই ভ্যাট সংশোধন বিল পাসের প্রস্তাব অর্থমন্ত্রীর
সংসদীয় কমিটির পরীক্ষা-নিরীক্ষা ও প্রতিবেদন ছাড়াই মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন (সংশোধন) বিল পাসের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিলটি সংসদীয় স্থায়ী কমিটিতে না পাঠিয়ে পরদিনই পাসের জন্য বিবেচনার অনুরোধ জানিয়েছেন তিনি।



