‘ভারতকে কীভাবে বিপদে ফেলতে হয় জানি’
এত দিন দক্ষিণ এশিয়ার ফুটবলে পাকিস্তান মানেই ছিল ‘সহজ প্রতিপক্ষ’। ঢাকার মাঠে সেই পুরোনো ছবিটাই বদলে দিয়েছেন নলবার্তো সোলানো। স্বাগতিক বাংলাদেশকে ১–০ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা পাকিস্তান কোচ এবার চোখ রাখছেন শিরোপায়।


