বেসিক ব্যাংকের নতুন এমডি মো. নূরুল হুদা
শতভাগ রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. নূরুল হুদা যোগদান করেছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, আজ সোমবার আগামী ৩ বছরের জন্য তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।


