গাইবান্ধায় বিএনপি কার্যালয়ের সামনে ‘ককটেল’ বিস্ফোরণ
স্থানীয় সূত্রে জানা যায়, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে হঠাৎ বিকট শব্দে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণের পর ঘটনাস্থলে স্থানীয়রা জড়ো হন।


