ভ্যান গগের ২২৪৫ কোটি টাকার চিত্রকর্মের নিলাম নিয়ে অনিশ্চয়তা
ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের একটি চিত্রকর্ম নিলামে বিক্রি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে নাৎসি শাসনের চাপে ইহুদি মালিকের কাছ থেকে চিত্রকর্মটি বিক্রি করতে বাধ্য করা হয়েছিল—এমন অভিযোগ তুলে শেষ মুহূর্তে আপত্তি জানিয়েছেন তাঁর উত্তরাধিকারীরা।


