মধ্যরাতে লোহার গেট ভেঙে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ নগদ অর্থ লুট
হবিগঞ্জের বানিয়াচংয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ১০ থেকে ১২ জনের একটি দল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৬ ভরি স্বর্ণালংকার, নগদ ১০ লাখ ৮০ হাজার টাকাসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।



