ফরিদপুরে ছাগল চুরি করে হাটে বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন গ্রাম পুলিশ
ফরিদপুরের আলফাডাঙ্গায় ছাগল চুরির অভিযোগ উঠেছে এক গ্রাম পুলিশের বিরুদ্ধে। চুরি করা ছাগলটি বাজারে বিক্রি করতে গিয়ে মালিকের হাতে ধরা পড়েন তিনি। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা এক আত্মীয়কেও আটক করেন স্থানীয় লোকজন।


