আ.লীগ সরকারের শেষ দুই বছরে সরকারি ঋণ বেড়েছে সাড়ে ৫ লাখ কোটি টাকা
২০২২ সালের জুন থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বাংলাদেশের সরকারি ঋণ ৫ লাখ ৪০ হাজার কোটি টাকার বেশি বেড়ে ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে ৪৫০ কোটি ডলার ব্যয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।



