৩ ক্রুজ ভেসেল পরিচালনায় বেসরকারি কোম্পানি নিয়োগের প্রস্তাব
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) জন্য নির্মাণাধীন ৩৫টি বাণিজ্যিক জলযানের মধ্যে তিনটি ক্রুজ ভেসেল পরিচালনায় অভিজ্ঞ জনবল নেই সংস্থাটির। এ কারণে বেসরকারি কোম্পানির মাধ্যমে ক্রুজ তিনটি পরিচালনার প্রস্তাব করা হয়েছে।

