ইলিশের ডিম ছাড়ার হার কমেছে ১২%
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার পরও প্রত্যাশিত হারে ডিম ছাড়েনি ইলিশ। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রাথমিক পর্যবেক্ষণে এবার মা ইলিশের ডিম ছাড়ার হার পাওয়া গেছে প্রায় ৪০ শতাংশ, যা গত তিন বছরের তুলনায় ১০ থেকে ১২ শতাংশ কম।


