ফাইনালে বাংলাদেশ উঠলে কী করবে ভারত
সেমিফাইনালে ভুটানের বাধা পেরিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষ হিসেবে কাকে চান, এমন প্রশ্নে সরাসরি কারও নাম বলেননি ভারতের প্রধান কোচ নওশাদ মুসা।



