রামগড়ে সীমান্তের ভারতীয় অংশে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
খাগড়াছড়ির রামগড়ে সীমান্তবর্তী ভারতের অংশে পড়ে থাকা অবস্থায় অংথৈইপ্রু মারমা (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্যের মরদেহ পাওয়া গেছে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
