নেছারাবাদে সেফটি নেট তৈরির কাজ করতে গিয়ে প্রাণ গেল নির্মাণশ্রমিকের
পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদের নতুন ভবনের চারতলা থেকে নিচে পড়ে মো. জসিম (৩৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। পঞ্চম তলার নির্মাণকাজ শুরুর প্রস্তুতি হিসেবে ভবনের চারপাশে সেফটি নেট তৈরির কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।



