ভিএআরের নাটক পেরিয়ে ফাইনালে ভারত
দুই গোলে পিছিয়ে থেকেও ম্যাচটা যে এতটা জমিয়ে তুলতে পারে ভুটান, তা হয়তো বিরতির সময় ভাবেনি কেউ। প্রথমার্ধে ভারতের আধিপত্য ছিল স্পষ্ট। আক্রমণে ধার, মাঝমাঠে নিয়ন্ত্রণ—সব মিলিয়ে বর্তমান চ্যাম্পিয়নদের সামনে ভুটানকে মনে হচ্ছিল অসহায়।



