নতুন ইতিহাস গড়লেন ১৫ বছরের সূর্যবংশী
মাত্র ১৫ বছর ২৩২ দিন বয়সে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হয়েছেন বৈভব সূর্যবংশী। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বিহারের নেতৃত্ব দিয়ে এই রেকর্ড গড়েছেন তিনি।


