প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ, বরিশালে বিসিবি পরিচালক মিজানুরের কুশপুত্তলিকা দাহ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক মিজানুর রহমানকে ঘিরে বরিশালে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্য ব্যঙ্গ করার অভিযোগ তুলে তাঁর অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা।


