হারের হতাশায় গ্যালারিতে আগুন দিলেন বাংলাদেশের দর্শকরা
রেফারির শেষ বাঁশি বাজা মাত্রই বাংলাদেশের ফুটবলারদের চোখে কান্না। আট বছর পর ঘরের মাঠে ফাইনাল খেলার যে সম্ভাবনা ছিল, সেটাও ধূলিসাৎ হয়ে যায়। ঘটনা এখানেই শেষ নয়। মুহূর্তেই জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আগুন ধরে যায়।
