পাকিস্তান ম্যাচকেই ফাইনাল মানছেন বাংলাদেশ কোচ
সর্বশেষ ২০০৫ সালে পাকিস্তানের করাচিতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। দীর্ঘ ২১ বছরের সেই অপেক্ষা ঘোচানোর হাতছানি এবার ঘরের মাঠে। কাল জাতীয় স্টেডিয়ামে সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ সেই পাকিস্তানই।



