ভারতকে ২৪৪ রানের লজ্জাজনক হার উপহার দিল নিউজিল্যান্ড
মাউন্ট মঙ্গানুইয়ে চোখে রীতিমতো সর্ষেফুল দেখেছে ভারত। নিউজিল্যান্ডের আগুনে বোলিংয়ে পুরো ৫০ ওভার ব্যাটিং করা তো দূরে থাক, ভারত গুটিয়ে গেছে ১০০-এর আগেই। ২৪৪ রানে হেরে বিব্রতকর এক তালিকায় নাম উঠে গেল ভারতের।



