গোদাগাড়ীতে অটোরিকশাচালক শিহাব হত্যা মামলায় যুবক গ্রেপ্তার
রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর অটোরিকশাচালক শিহাব রানা (১৭) হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। গ্রেপ্তার মো. হাবিবুল বাশার শিমুল (২০) উপজেলার লস্করহাটি গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।



