আফ্রিকার লেখক পুরস্কার পাওয়া গল্পটি এআই দিয়ে লেখার প্রমাণ মেলেনি
আফ্রিকান সাহিত্যবিষয়ক মর্যাদাপূর্ণ ‘কেইন প্রাইজ’ কর্তৃপক্ষ তদন্তে করে দেখেছে, তাদের পুরস্কারজয়ী ছোটগল্পটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে লেখা হয়নি। ফলে এ বছরের ১০ হাজার পাউন্ড (১৬ লাখ ৫০ হাজার টাকা) অর্থমূল্যের পুরস্কার বিজয়ী হিসেবে বহাল থাকছেন জিম্বাবুয়ের লেখক সিমবারাশে কুন্দিজেজা।


