এনবিআরের রাজস্ব ঘাটতি ছাড়াল ৫০ হাজার কোটি
সরকারের আয়-ব্যয়ের হিসাব ক্রমেই কঠিন হয়ে উঠছে। একদিকে বাজেটের ব্যয় মেটাতে ঋণনির্ভরতা বাড়ছে, অন্যদিকে রাজস্ব আদায়ে পিছিয়ে পড়ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি অর্থবছরের প্রথম চার মাসেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে বড় ঘাটতি তৈরি হয়েছে।



