‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি
ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের বিরুদ্ধে সাংবাদিকদের আটকে রাখা, গালিগালাজ ও জেলে পাঠানোর হুমকির অভিযোগ উঠেছে। জমির খারিজের তথ্য চাইতে গেলে এ ঘটনা ঘটে বলে সাংবাদিকদের দাবি।



