১০০ দিনের পরিকল্পনা জানাল তথ্য কমিশন, হবে তথ্য অধিকার মেলা
বিশ্ববিদ্যালয় পর্যায়ে চাকরি মেলা বা ক্যারিয়ার মেলার মতো তথ্য অধিকার মেলার আয়োজন করা হবে। চলতি মাসের শেষ দিকে ঢাকাভিত্তিক তিনটি সরকারি ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো সপ্তাহব্যাপী এ মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে।


