অসুস্থ স্ত্রীকে ছেড়ে বিদেশে না যেতে উড়োজাহাজ ছিনতাইয়ের নাটক স্বামীর
অসুস্থ স্ত্রীকে একা রেখে বিদেশে চাকরিতে যোগ দিতে মন সায় দিচ্ছিল না। তাই শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল করিয়ে বাড়ি ফিরে যেতে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজের শৌচাগারে ‘বিমান ছিনতাই’ সংক্রান্ত একটি চিরকুট রেখে আসেন ৫৬ বছর বয়সী এক ব্যক্তি।



