কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার ঘটনায় মামলা
কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এ সময় পুলিশের কাজে বাধা, সদস্যদের মারধর এবং তাঁদের ব্যবহৃত মাইক্রোবাস ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।


