ফ্যাসিজম এখন ইন্ডিয়া থেকে উঁকি দিচ্ছে: ডেপুটি স্পিকার
বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে তরুণ সমাজকে সক্রিয় রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি সতর্ক করে বলেছেন, রাজনীতিতে সুশিক্ষিত ও মেধাভিত্তিক তরুণ নেতৃত্ব প্রভাব ফেলতে ব্যর্থ হলে আবারও স্বৈরাচারী ব্যবস্থার ঝুঁকি তৈরি হতে পারে।

