রাত ৮টা থেকে ১টা, রাজধানীর চার স্থানে ককটেল বিস্ফোরণ, ২ বাসে আগুন
রাজধানীর বিভিন্ন স্থানে গত মঙ্গলবার রাতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রাত সোয়া আটটা থেকে পৌনে একটার মধ্যে আসাদগেট, আদাবর, মহাখালী ও তেজগাঁও শিল্পাঞ্চলে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।


