মানিকগঞ্জে নাশকতা ঠেকাতে মাঠে বিএনপি, তৎপরতা নেই জামায়াত-এনসিপির
মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনার পর সম্ভাব্য নাশকতা ঠেকাতে মাঠে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সম্ভাব্য তৎপরতা এবং শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছেন দলটির নেতারা।



