বশির আহমেদ আজীবন সম্মাননা পাচ্ছেন শবনম
প্রয়াত কণ্ঠশিল্পী বশির আহমেদের জীবন ও কর্মকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে তাঁর দুই সন্তান হোমায়রা বশির ও রাজা বশির ২০১৯ সালে চালু করেন ‘বশির আহমেদ সম্মাননা’। সারগাম সাউন্ড সিস্টেমের আয়োজনে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিবছরই এই সম্মাননা দেওয়া হয়।
