অ্যানিমেশন থেকে এবার বাস্তবের বরফরাজ্যে ‘ফ্রোজেন’
ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি ‘ফ্রোজেন’-এর জগতে এবার যুক্ত হতে যাচ্ছে নতুন মাত্রা। ন্যাশনাল জিওগ্রাফিক ও ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওস যৌথভাবে নির্মাণ করতে যাচ্ছে নতুন ন্যাচারাল হিস্ট্রি (প্রাকৃতিক ইতিহাস) সিরিজ ‘দ্য রিয়েল ফ্রোজেন’।



