বরিশালে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে ফিলিং স্টেশনের কর্মচারী নিখোঁজ, মোটরসাইকেল উদ্ধার
বরিশালের গৌরনদীতে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে আশোকাঠি ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী মো. মহিউদ্দিন তালুকদার রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) দুপুর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।


