নানাবাড়িতে বেড়াতে এসে ভিমরুলের হুলে প্রাণ গেল ৩ বছরের শিশুর
ঝালকাঠির সদরে নানাবাড়িতে বেড়াতে এসে ভিমরুলের আক্রমণে প্রাণ গেছে রেদোয়ান নামে তিন বছর বয়সী এক শিশুর। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



