বড়পুকুরিয়া খনির ভূগর্ভে চীনা শ্রমিকের মৃত্যু
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কাজ করার সময় সিং সিয়াওজুন (৪৩) নামের এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে খনির ১৩০৫ নম্বর ফেজের সিল ওয়ালের পাশ থেকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।


