অনলাইন কেনাকাটা: ক্রেতার সংখ্যা কমে সংকটে বিপণিবিতান
রাজধানীর জনপ্রিয় কয়েকটি বিপণিবিতান বা শপিং মলে একসময় দোকান খোলার আগেই কিছুসংখ্যক ক্রেতাকে এসে অপেক্ষা করতে দেখা যেত। সেদিন আর নেই। মূল্যস্ফীতির চাপ, ক্রেতাদের অভ্যাসের পরিবর্তনসহ বিভিন্ন কারণে পণিবিতানগুলোর ব্যবসায় ভাটা পড়েছে।



