মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
মৌলভীবাজার শহরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বিকেলে শহরের শমসেরনগর রোড এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

