মাঝপথে বিকল ট্রেনের ইঞ্জিন, প্রায় ৪ ঘণ্টা ভোগান্তিতে যাত্রীরা
লালমনিরহাট-ঢাকা রেলপথে ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন মাঝপথে বিকল হওয়ার ঘটনা ঘটেছে। পরে প্রায় ৪ ঘণ্টা পর ইঞ্জিন ঠিক করা হলে চলাচল স্বাভাবিক হয়। এই সময়ে লালমনিরহাট ও রংপুরের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ থাকে।

