এবার গেমিং দুনিয়ায় পা রাখলেন মহেশ বাবু
তেলুগু সুপারস্টার মহেশ বাবু শুধু অভিনয়েই সফল নন, ব্যবসায়ী হিসেবেও তাঁর রয়েছে সুখ্যাতি। প্রযোজনা প্রতিষ্ঠান জিএমবি এন্টারটেইনমেন্ট, মাল্টিপ্লেক্স চেইন এএমবি সিনেমাস এবং পোশাকের ব্র্যান্ড দ্য হাম্বল কো দিয়ে আগেই ব্যবসাক্ষেত্রে নিজের অবস্থান তৈরি করেছেন এই তারকা।



