সৌরজগতে নতুন বামন গ্রহের সন্ধান, যা জানা গেল
সৌরজগতের প্রান্তসীমায় সম্ভাব্য নতুন বামন গ্রহের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ইডি–১৩৮ নামের বস্তুটির ব্যাস ৬০০ থেকে ১ হাজার ৫০০ কিলোমিটার হতে পারে। এর অস্তিত্ব ও আকার নিশ্চিত হলে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংঘের (আইএইউ) স্বীকৃত বামন গ্রহের তালিকায় যুক্ত হবে নতুন একটি নাম।




