বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হাসপাতালের সচেতনতামূলক র্যালি ও সেশন
বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে ‘স্পট ইট, স্টপ ইট’ প্রতিপাদ্য সামনে রেখে র্যালি ও সচেতনতামূলক সেশনের আয়োজন করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা। আজ বৃহস্পতিবার আয়োজিত এ কর্মসূচিতে স্ট্রোকের লক্ষণ শনাক্ত করার উপায়, প্রাথমিক করণীয় এবং দ্রুত চিকিৎসা নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

